Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে ৩১ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ৫০ হাজার টাকা জরিমানা


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ  বগুড়ার শেরপুরে ভোজ্যতেলের কালোবাজারী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। প্রথম দিনে শহরের বারদুয়ারীপাড়ায় এক ব্যবসায়ীর গোডাউনে মজুদ করে রাখা ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেল ভর্তি ড্রাম পাওয়া গেছে। তথ্যগোপন করে কালোবাজারীর উদ্দেশ্যে মজুদ করায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
    বৃহস্পতিবার (১২মে/২২ বিকাল ৫টার দিকে শহরের বারদুয়ারী হাট খোলায় এই অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। আর অভিযুক্ত ব্যবসায়ী হলেন বেলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন ফকির।
    শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন জানান, ওই ব্যবসায়ী সয়াবিন তেল মজুদ করে রাখলেও তথ্য গোপন করেন। পরে আমি গোডাউনে গিয়ে বিপুল পরিমাণ সয়াবিন তেল দেখতে পাই। কালোবাজারীর উদ্দেশ্যে এসব তেল মজুদ করা হয়েছিল। পরে ওই ব্যবসায়ী ৫০ হাজার টাকা জরিমানা দেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728