Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১২ই মে বিকাল ৪টায়

    নন্দীগ্রাম এলএসডি চত্বরে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আনিছুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুজ্জামান, ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক সারমিন আক্তার, খাদ্য পরিদর্শক আবু মুসা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আল-তৌফিক ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ। এ উপজেলার কৃষকদের নিকট হতে মোবাইল অ্যাপ এর মাধ্যমে ২৭ টাকা কেজি দরে ২৬৩৮ মেট্রিকটণ বোরো ধান ও ৪০ টাকা কেজি দরে ২১৯৬ মেট্রিকটণ চাল সংগ্রহ করা হবে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728