Header Ads

ad728
  • Breaking News

    সাতক্ষীরায় ৩ ভুয়া এন.এস.আই সদস্য গ্রেপ্তার

    সেলিম খান কলারোয়া:সাতক্ষীরার কলারোয়ায় তিন ভুয়া এন এস আই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শনিবার ২৩জুলাই বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।

    গ্রেপ্তাকৃতরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শাকদা গ্রামের আমিন হোসেন, একই উপজেলার কলাটুপি গ্রামের আবজাল হোসেন ও পিছলাপুর গ্রামের রুহুল আমিন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, গ্রেপ্তারকৃত তিন প্রতারক নিজেদেরকে এন এস আই সদস্য পরিচয় দিয়ে উপজেলার কুশোডাঙ্গা গ্রামে ঢোকে। তাদের গতিবিধি সন্দেহ হলে গ্রামবাসিরা তাদেরকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে এন এস আই লেখা আইডি কার্ড উদ্ধার করা হয়। এ ঘটনা কলারোয়া থানায় মামলা হয়েছে। শনিবার বিকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728