Header Ads

ad728
  • Breaking News

    বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ায় ট্রাক- মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিবালা ২য় বাইপাসে এ দূর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- ধরমপুর ওলিরবাজার এলাকার আলহাজ্ব কাজলের ছেলে রেদোয়ান(১৭) এবং একই এলাকার শাহীনুর শেখের ছেলে সাদিক শেখ(২১)। এদের মধ্যে রেদোয়ান বগুড়া এপিবিএন স্কুলের এবং সাদিক নুনগোলা কলেজের শিক্ষার্থী।
    প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে মাটিডালীর দিকে সাপের মত আঁকাবাঁকা করে চালিয়ে যাচ্ছিল তারা। পথিমধ্যে কালিবালা এলাকায় ঢাকাগামী কাঁচামালবাহী একটি ট্রাকের(ঢাকা মেট্রো- ট- ২২-৯৯৫৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদিক ও রেদোয়ান নিহত হয়।
    ফুলবাড়ি ফাঁড়ির এস আই আব্দুল কাইয়ুম জানান, দুই শিক্ষার্থীর লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাক জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728