ঘোগাব্রীজে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩ আহত ১০
আজ শুক্রবার (১৫ জুলাই) দুপুর সাড়ে তিনটায় সীমাবাড়ি ইউনিয়ন এর ঘোগাব্রীজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নওগাঁ থেকে যাত্রীনিয়ে নওগাঁ পরিবহন ঢাকার দিকে যাওয়ার পথে ঘোগাবটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি আখি পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয়। আহত হয় ১০জন ।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সাব-অফিসার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। নিহতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আলম জানান, দুটি বাস আটক রয়েছে। দ্রুত রাস্তা পরিষ্কার করায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই