শেরপুর উপজেলা বিএনপির সম্মেলনে বাবলু মিনটু পরিষদের বিপুল ভোটে জয়
শনিবার (৩০ জুলাই) সকাল ০৯ ঘটিকা হতে দুপুর ০১ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মহিপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মিসেস লাভলী রহমান, এমআর ইসলাম স্বাধীন, অ্যাড. হামিদুল হক হিরু, এ কে এম তৌহিদুল আলম মামুন, মাফতুন আহমেদ খান রুবেল, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, মোঃ মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, ছাত্র দলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান সহ নেতৃবৃন্দ।
ভোটগ্রহন শেষে ভোট গণণার এক পর্য ায়ে ঝড়ে মঞ্চ উড়ে যায়। পরে মহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাঁকী ভোট গণনা শেষে মোঃ শহিদুল ইসলাম বাবলু সভাপতি, মোঃ রফিকুল ইসলাম মিন্টু সাধারণ সম্পাদক এবং মোঃ আব্দুল মোমিন ও মোঃ শফিকুল ইসলাম শফিককে সাংগঠনিক সম্পাদক হিসাবে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা।,
প্রাপ্ত ভোটের তালিকা- সভাপতি পদে আনারস ৩৯০ ভোট, ঘড়ি ২৩৩ ভোট, এবং সাধারণ সম্পাদক পদে ফুটবল ৪৪৮ ভোট, মোটরসাইকেল ১৬০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩৮৮ ভোট, গোলাপফুল ৩৩৮ ভোট, কাপ পিরিচ ২১১ ভোট এবং কলস ২০২ ভোট।
.png)
কোন মন্তব্য নেই