ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকার ‘আত্মহত্যা’
মোঃ নজরুল ইসলাম জাকিঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্কের পর ছাত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সেই কলেজ শিক্ষিকা মোছা. খায়রুন নাহার (৪০) আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বামী মামুন (২২)। মাত্র ছয় মাস আগে কলেজছাত্র মামুনকে বিয়ে করেছিলেন খাইরুন নাহার।
খায়রুন নাহার ছিলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক।
শনিবার (১৩ আগস্ট) গভীর রাতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে দাবি মামুনের। পরে রোববার (১৪ আগস্ট) সকালে নাটোর শহরের বালারিপাড়া এলাকার হাজী নান্নু মোল্লা ম্যানশনের চারতলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তারা ওই বাসায় ভাড়া থাকতেন।
এ ঘটনায় কলেজ শিক্ষিকার স্বামী মামুনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে মামুন প্রতিবেশীদের ডেকে এনে বলেন যে, তার স্ত্রী খায়রুন নাহার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রতিবেশীরা তার ঘরে গিয়ে দেখতে পান খায়রুন নাহারের নিথর দেহ ঘরের মেঝেতে শোয়ানো। এতে তাদের সন্দেহ হলে মামুনকে আটকে রেখে পুলিশে খবর দেন তারা।
নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পরিদর্শক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এছাড়া মামুনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কোন মন্তব্য নেই