শেরপুরে আলোচিত প্রতারনার টাকা আত্নসাতের ঘটনায় ঢাকায় স্বামী স্ত্রী গেপ্তার
মোঃনজরুল ইসলাম জাকিঃ শেরপুরের আলোচিত বাবর অ্যান্ড কোং এর প্রতারনা ও ৫০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতষ্ঠিানের প্রতিষ্ঠাতা মৃত আবুল হাসেমের পুত্র সুজন ও স্ত্রীকে আটক করেছে র্যাব।
প্রায় ৩ শতাধিক ব্যক্তির কাছ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। দীর্ঘদিন আত্মগোপনে থাকা চক্রের সাজাপ্রাপ্ত মা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, বাবর অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের বর্তমান চেয়ারম্যান সুজনের নামে আদালত থেকে ৩২টি গ্রেপ্তারি ও ৩টি সাজা পরোয়ানাসহ মোট ৩৫টি পরোয়ানা রয়েছে। এ ছাড়া কামরুন নাহার হাসেমের বিরুদ্ধে আদালত থেকে ৩টি গ্রেপ্তারি পরোয়ানা হয়।
জানা গেছে, শেরপুরে বাবর অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের প্রতিষ্ঠাতা ছিলেন সুজনের বাবা মৃত আবুল হাসেম। হাসেম জীবিত থাকাবস্থায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে ব্যবসার জন্য প্রলুব্ধ করে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেন। সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা নেওয়ার একপর্যায়ে আবুল হাসেম মৃত্যুবরণ করায় তার ছেলে সুজনও একই প্রতারণা অব্যাহত রাখে।
একপর্যায়ে সুজন ব্যবসার জন্য অগ্রিম ইট বিক্রির ৪৫ কোটি টাকা ও চাল বিক্রির সাড়ে ৫ কোটি টাকা নিয়ে ঢাকায় পালিয়ে আসে। এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। সুজনের মালিকানাধীন বাবর অ্যান্ড কোম্পানির এবং জেলা হাসপাতাল সড়কের নারায়নপুরে একটি তিন তলা বাড়ি রয়েছে।
মূলত এসব দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা বিভিন্ন ব্যবসা বাবদ অগ্রিম গ্রহণ করা হতো। সুজন ঢাকায় পালিয়ে আসার পর সাধারণ মানুষ তাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করাসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়। এ ছাড়া আদালতে একাধিক মামলাও করেন।
.png)
কোন মন্তব্য নেই