Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে দোকান চুরি সময় নাইট গার্ডের হাতে চোর আটক


    মোঃ নজরুল ইসলাম জাকিঃ বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের জামাইল বাজারে দোকান চুরির ঘটনা ঘটেছে।

    শুক্রবার (১২ আগস্ট ) দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে।
    এ ঘটনায় রাতেই একই এলাকার শাহনগর গ্রামের আবু তালেবের ছেলে পল্লী চিকিৎসক আব্দুস সালামকে আটক করেছে নাইট গার্ড এবং জনতা।
    বাজারের নৈশ্য প্রহরীর সঙ্গে কথা হলে তিনি জানান,রাত আড়াইটার দিকে চুরি হওয়া দোকানের দিক থেকে সন্দেহজনক শব্দ শুনতে পান, এতে সে ভিত হয়ে স্থানীয় ২/৩ জন লোক সংগ্রহ করে ঐ দোকানে গিয়ে দেখতে পান দোকান ঘরের তালা ভাঙ্গা।
    খুব কম সময়ের মধ্যে সে লোক ডেকে আনায় আশেপাশের ঝোপঝাড়ে খোঁজাখুঁজি শুরু করে এবং ঝোপের মধ্যে একজনকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়।
    তাকে জিজ্ঞাসাবাদে চোর শনাক্ত করা হয়।
    এ ঘটনা ছড়িয়ে পড়লে সকালে সাধারণ মানুষ উপস্থিত হয় এবং চোরকে দেখে বিস্মিত প্রকাশ করেন। পরে চোরকে শেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728