Header Ads

ad728
  • Breaking News

    শেরপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন


    মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে প্রায় অর্ধশত যাত্রী।

    শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ছনকা বাজারের ঘটনাটি ঘটে৷

    স্থানীয়সুত্রে জানা যায়,  রাত ২ টার দিকে হটাৎ মহাসড়ক থেকে আগুন আগুন শব্দ ভেসে আসে।  একটি চলন্ত বাস আগুনে পুড়ছে। তবে এরআগেই নিরাপদে সব যাত্রীরা বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উনারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভান।

    বিষয়গুলো নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে এসে মাত্র ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আহসান পরিবহনের বাসটি কুড়িগ্রামে থেকে ঢাকা যাচ্ছিলো। প্রাথমিক ভানে ধারণা করছি যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসে থাকা কেউ হতাহত হয়নি। তবে বাসে থাকা যাত্রীদের মালামাল ও বাসের অধিকাংশ অংশ আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728