Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় দূর্গাপূজা উদযাপনের উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আবু রাইহান,পোরশা (নওগাঁ) প্রতিনিধি :

    আসন্ন শারদীয় দূর্গাপূজা যথাযথভাবে উদযাপনের লক্ষে নওগাঁর পোরশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
    তার বক্তব্যে খাদ্যমন্ত্রী আসন্ন দূর্গাপুজায় সম্প্রীতি রক্ষার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য বলেন। তিনি পূজায় মাদকের ব্যবহার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনকে দিকনির্দেশনা প্রদান করেন।
    ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী । এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মমতাজ বেগম, কৃষি কর্মকর্তা সঞ্জুয় কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ জহুরুল হক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728