ধুনটে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় একজন গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীর শ্লীলতাহানি ঘটিয়ে মুঠোফোনে ভিডিও দৃশ্য ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় একই বিদ্যালয়ের ওই ছাত্রকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর একটি চৌকস দল। সোমবার (২১শে নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে ঘটনায় গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বাদি হয়ে ওই ছাত্রের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন ছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে। ১৬ বছর বয়সি ওই আসামি উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামের জনৈক ভ্যানচালকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার এক স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় একই বিদ্যালয়ের এক ছাত্র। প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় স্কুলছাত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে সুযোগ সন্ধানী ওই ছাত্র শ্লীলতাহানি ঘটিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। প্রতিবেশীদের কাছ থেকে ঘটনাটি জানার পর, ওই স্কুলছাত্রীর বাবা গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বাদি হয়ে ওই ছাত্রের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ওই ছাত্র পলাতক ছিলো। গত সোমবার (২১শে নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা।
ধুনট থানার এসআই আসাদুজ্জান জানান, মামলার আসামিকে প্রেফতার করে বুধবার রাতে ধুনট থানায় হস্তান্তর করে। পরে তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়।

কোন মন্তব্য নেই