দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের দলত্যাগ
মোঃ নজরুল ইসলাম জাকি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার যুবক ব্রাজিল সমর্থক সৌরভ। গতকাল বিশ্বকাপের কো’য়ার্টার ফাইনালের
প্রথম ম্যাচে ক্রো’য়েশিয়া কাছে হেরে যাওয়ায় দুধ দিয়ে গোসল করে দলত্যাগ করেছেন তিনি। শনিবার (১০ ডিসেম্বর) সকালে
সেই ভিডিও আ’র্জেন্টিনার সমর্থকরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। মনের দুঃখে রাতেই এক বালতি দুধ দিয়ে গোসল করে দলত্যা’গ করেন।
সৌরভের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষা শহরে। সৌরভ কাকিনা উত্তরবাংলা কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র। এলাকার স্থানীয়রা জানান, ব্রাজিল দলের প্রতি অগাদ ভালোবাসা সৌরভে।
প্রিয় দলের সমর্থকদের বিভিন্নভাবে উৎসাহ যোগাতেন। শুক্রবার রাতে তার ব্যতিক্রম ছিল না। কা’ঙ্ক্ষিত দল জিতবে বলে ব্রাজিল খেলা দেখতে প্র’জেক্টরের সামনে বসেছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত প্রিয় দল হেরে যাওয়ায় আশাহত হয়ে রাতে সবার সামনে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থন ত্যা’গ করেন। এ ঘটনার প্রায় ৩ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে এ নিয়ে এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে সমালোচনার ঝড় ওঠে।

কোন মন্তব্য নেই