খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জামিনে মুক্তি
মোঃ নজরুল ইসলাম জাকি: বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদের জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার ( ২১ ডিসেম্বর) বগুড়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। তিনি দীর্ঘ ২১ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়ে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর বাসায় উপস্থিত হন। সেখানে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের বাসায় এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সাংঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান ও শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন সহ নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই