Header Ads

ad728
  • Breaking News

    শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

    শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর থানাধীন ১নং আশেকপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকেলে অত্র ইউনিয়নের বগুড়া নাটোর মহা সড়কের রানীর হাট স্ট্যান্ড এলাকায় বিট সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী। শাজাহানপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও রাণীরহাট কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবু জাফর আলীর সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ রউফ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আশেকপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান হযরত আলী, ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোঃ আঃ হাই মাষ্টার, সাধারন সম্পাদক মোঃ আঃ মালেক মেম্বার, থানা কমিউনিটি পুলিশিং সদস্য সাংবাদিক মেজবাউল আলম। এছাড়াও অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোঃ রেজাউল করিম রেজাসহ স্থানীয় আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও প্রায় তিনশত এলাকার সকল শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিট পুলিশিং সভায় মাদক, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, চুরি, জুয়া, বার্মিজ চাকু, আত্মহত্যা, চোরাকারবার, কিশোর গ্যাং, জঙ্গিবাদ, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার বিষয়ে সরাসরি জনগনের বিভিন্ন সমস্যায় করনীয় নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি ওসি আব্দুল কাদের জিলানী ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728