শাজাহানপুরে ওর্য়াড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সানোয়ার হোসেন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ১, ৪ ও ৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বীরগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় এ সম্মেলন আয়োজন করেন খরনা ইউনিয়ন যুবলীগ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপিএম সুলতান আহমেদ।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর।
খরনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়ালিয়ুর রহমান মামুন। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আরিফ আজাদ পলাশ, প্রচার সম্পাদক বিপ্লব হোসেন বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক বাকী বিল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলের সভাপতি রেজাউল করিম খান মোহাব্বত প্রমুখ।
সম্মেলনে ১নং ওয়ার্ডের সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক আজিমুদ্দিন, ৪নং ওয়ার্ডের সভাপতি হিসেবে আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নাহিদ হাসান এবং ৫ নং ওয়ার্ডের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম সহ প্রতিটি ওয়ার্ডে ৪১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কোন মন্তব্য নেই