Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় আমগাছ কর্তনের আসামী গ্রেফতার

    পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় আমগাছ কর্তনের মামলায় নাসির হোসেন(২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    আটককৃত নাসির উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্বগ্রামের সাইফুদ্দিনের ছেলে। থানা সূত্রে জানাগেছে, নিতপুর গ্রামের আদিল উজ্জামানের ছেলে নুরুজ্জামান পূর্বগ্রাম মৌজায় একটি আমবাগান করেন। নাসির আমবাগানটিতে অনধকিার প্রবেশ করে চাঁদাদাবি, আমগাছ কর্তন ও হুকুম প্রদান করেন। এতে ২২ডিসেম্বর নুরুজ্জামান নাসির সহ আরো অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে থানায় মামলা করলে থানা পুলিশ নাসিরকে তার বাড়ি থেকে আটক করে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

    অন্যদের গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে সংশ্লিষ্টরা জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728