Header Ads

ad728
  • Breaking News

    পোরশায় নিতপুর সীমান্তে বিজিবি কতৃক চোরাকারবারী আটক

    পোরশা(নওগা)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের পশ্চিম দিয়াড়াপাড়া তিল্লা মাঠ থেকে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা আব্দুর রহমান (২৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছেন। সে নিতপুর মাস্টারপাড়া গ্রামের সাজ্জাদ তেলির ছেলে। ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার মাহফুজুর রহমান জানান, রবিবার রাত ৮টায় সীমান্তের ২৩০/১১(১৬এস) নং পিলারের বাংলাদেশের ১০গজ অভ্যন্তরে তাকে আটক করা হয়। সে ভারত থেকে বাংলাদেশে আসছিল। আটকের সময় তার কাছে ভারতীয় ২টি সীম সহ একটি মোবাইল সেট পাওয়া গেছে। রাতেই রহমানকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728