Header Ads

ad728
  • Breaking News

    ধুনটে সাংবাদিক রফিকুল আলমের মাতার মৃত্যুতে ধুনট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

    সুমন হোসেন,ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল আলমের মা সুফিয়া খাতুন (৮৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ধুনট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৬ই ডিসেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যাঁমগাতী গ্রামে নিজ বাড়িতে দুপুর পৌনে ১ টার দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেছেন (ইন্না—রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্যা গুনগাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত বাদ এশার নামাজ পরে মরহুমার নামাজে জানাজা শেষে গ্রামস্থ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

    তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকালের ধুনট উপজেলা প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক  এম,এ রাশেদ,সিনিয়র সহ সভাপতি সাংবাদিক কারিমুল হাসান লিখন ধুনট উপজেলা প্রতিনিধি (দৈনিক আমার সংবাদ ও দৈনিক মায়ের আঁচল), সহ-সভাপতি সাংবাদিক মোঃ রাকিবুল হাসান ধুনট উপজেলা প্রতিনিধি (দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক উত্তরের দর্পণ ) যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ধুনট উপজেলা প্রতিনিধি (দৈনিক আমার দিন ), দপ্তর সম্পাদক প্রকাশ কুমার সাহা ধুনট উপজেলা প্রতিনিধি (বিডি নিউজ ফাষ্ট ডট কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নিয়ামুল ইসলাম ধুনট উপজেলা প্রতিনিধি ( দৈনিক নবীন বাতা), কোষাধক্ষ্য নিত্যানন্দ শীল ধুনট উপজেলা প্রতিনিধি ( দৈনিক আলোকিত ভোর)। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মোঃ জিল্লুর রহমান ধুনট উপজেলা প্রতিনিধি (নিউজ এবি টিভি ডট কম) সাংবাদিক মোঃ সুমন হোসেন ধুনট উপজেলা প্রতিনিধি ( দৈনিক সকালের শিরোনাম) ও সাংবাদিক মোঃ সোহেল রানা ধুনট উপজেলা প্রতিনিধি ( দৈনিক মাতৃ কলম)। আতিকুল ইসলাম প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728