Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৩ই ডিসেম্বর সকাল ১০টায় নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে "মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি" পরীক্ষা সম্পন্ন হয়েছে। উক্ত পরীক্ষায় নন্দীগ্রাম উপজেলার ৩৬টি বিদ্যালয় (মাধ্যমিক স্তরের) ১৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ঐ সময় কেন্দ্র পরিদর্শনে আসেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী ককর্মকর্তা শিফা নুসরাত। পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন প্রাং। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং ৫জন সাধারণ গ্রডে বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের মধ্যে দামরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ রওজা খাতুন ও নিমাইদিঘী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ হুমায়রা খাতুন। সাধারণ গ্রডে বৃত্তি প্রাপ্তদের মধ্যে রামকৃষ্টপুর চৌদীঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জিহান আকন্দ ও সাদিয়া আক্তার কবিতা, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল বুশরা মাহমুদা, নন্দীগ্রাম পাবলিক স্কুলের শিক্ষার্থী মোঃ রেজানুর হাসান ও মোঃ রবিউল হাসান।

    পরীক্ষা পরিচালনা কার্যক্রমে সহযোগিতায় ছিলেন, টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ শাইখ আহম্মেদ রিংকু, বগুড়া গাবতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, পলাশবাড়ী মহিপুর বাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াস হোসেন, সরকারী আজিজুল হক কলেজের গ্রন্থগারিক মোঃ কামাল পাশা, টিএমএসএস আনসার হোসনে আরা কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম রব্বানী, প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, প্রভাষক মোঃ আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল খালেক, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, সহকারী শিক্ষক রুহুল আমিন রানা, বিশিষ্ট সমাজসেবক গোলাম মোস্তফা গামা, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকছুর রহমান প্রমুখ।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728