Header Ads

ad728
  • Breaking News

    ইজতেমা শেষে ফেরার পথে ৪৯ টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেফতার

    মোঃ ছানোয়ার হোসেন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ বিশ্ব ইজতেমায় মুসুল্লিরা যখন ইবাদতে মগ্ন তখন তারা ব্যস্ত থাকতো মোবাইল চুরিতে। একটি সংঘবদ্ধ চোর দলের গ্রেফতার হওয়া সদস্য সোহাগ জানায় তাদের চুরির কাহিনী।

    আজ সোমবার দুপুরে বগুড়ার শাজাহানপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্রান্ডের ৪৯ টি চোরাই মোবাইলসহ আটক হয় সেই চোর চক্রের সদস্য সোহাগ হোসেন (২৪)। গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ সোহাগ হোসেন (২৪)। জানা গেছে, প্রথম ধাপের বিশ্ব ইমতেমায় আসা কিছু ধর্মপ্রাণ মুসল্লী ইবাদতে মগ্ন থাকাকালীন সময়ে তাদের ব্যবহৃত বিভিন্ন ব্যান্ডের মোট ৪৯ টি মোবাইল ফোন চুরি করে শাজাহানপুরে আত্মগোপন করেছে এক চোর। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর পৌনে ১টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বড়পাথার এলাকায় অভিযান চালিয়ে চুরি করা ৪৯টি মোবাইল ফোনসহ সোহাগকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বিশ্ব ইজতেমায় মুসুল্লিদের নিকট থেকে হাতিয়ে নেয়া বিপুল পরিমান চোরাই মোবাইল সহ একজন চোর শাজাহানপুরে অবস্থার করছে। পরে তার অবস্থান চিহ্নিত করে দ্রুত তাকে গ্রেফতার করা হয়। ওসি আব্দুল কাদের জিলানী জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728