ধুনটের পল্লীতে আগুনে ভস্মীভূত নিঃস্ব পরিবারকে এমপি পুত্রের সহায়তা প্রদান
সুমন হোসেন,ধুনট প্রতিনিধিঃ শুক্রবার (২৭শে জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের কামারপাড়া খাদুলী গ্রামে আঃ বারিক শেখের বাড়িতে বৈদ্যুতিক দুর্ঘটনায় বসতঘর সহ নগদ অর্থ পুড়ে ছাঁই হয়ে যায়। গ্রামবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও একেবারে নিঃস্ব হয়ে পড়ে কৃষক পরিবারটি।
বিষয়টি তাৎক্ষণিক ভাবে ধুনট উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি কে জানানো হলে তিনি কালবিলম্ব না করে দ্রুত অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। এসময় এমপি মহোদয়ের ব্যক্তিগত তহবিল হতে নগদ অর্থ ঢেউটিন শুকনো খাবার ও শীতবস্ত্র সহায়তা প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক আঃ বারিক শেখকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেন এমপি পুত্র। এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা যুবলীগের সহ সভাপতি আলীম আল রাজিব বুলেট, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি আব্দুল কাদের মাস্টার, সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তজা মোল্লা, যুবলীগের সাবেক সভাপতি মুকুল হোসেন,স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গোলাম মোর্ত্তজা, ইউপি সদস্য সোহেল রানা তালুকদার, সাংবাদিক জিয়াউল হক প্রমুখ।

কোন মন্তব্য নেই