Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রাম উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২৬শে জানুয়ারী বৃহস্প্রতিবার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম সহকারী কমিশনার(ভূমি) মোঃ রায়হানুল ইসলাম,নন্দীগ্রাম পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন মন্ডল,নন্দীগ্রাম থানার ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ গোলাম মোস্তফা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, মোঃ রেজাউল করিম কামাল,মোঃ আঃ মতিন, মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার প্রমূখ।উক্ত সভায় আসন্ন জাতীয় সংসদের উপনির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728