বগুড়ায় এস ই ও এক্সপাটির উদ্দ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও নাগদ অর্থ বিতরণ
মোঃ ছানোয়ার হোসেন, শাজাহানপুর (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে বেসরকারি যুব উন্নয়ন ও কল্যান সংস্থা এস,ই,ও এক্সপার্টির আয়োজনে এলাকার শীতার্ত মানুষের মাঝে নগদ অর্থ ও শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।বুধবার সন্ধায় কোম্পানির কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুঃখী মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালাক তোছাদ্দেক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এস,ই,ওর ব্যাবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুল, বগুড়া জেলা পরিষদের সদস্য সুমাইয়া খানম লিজা, খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, চুপিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাফুজার রহমান বাবলু, শাজাহানপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাজাহান রেজা, উপজেলা সহকারী প্রাগ্রামার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন, এস,ই,ওর পরিচালক রাজিয়া সুলতানা, প্রধান নির্বাহী কর্মকর্তা শাজাহান আলী, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী নির্বাহী কর্মকর্তা আফিয়া আশরাফ, অপারেশনাল হেড রিফাত হোসেন, হিউম্যান রিসোর্স হেড রাসেদ হাসান, চীফ টেকনিক্যাল অফিসার রাব্বী হাসান প্রমুখ। অনুষ্ঠানে মাঝিড়া, খোট্টাপাড়া ও চুপিনগর ইউনিয়নের প্রায় শতাধিক দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
.png)
কোন মন্তব্য নেই