দিঘলিয়া প্রেসক্লাবের দ্বি - বার্ষিক সাধারণ নির্বাচন ৩ ফেব্রুয়ারি
ওয়াছিক রাজিব দিঘলিয়া ঃ দিঘলিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ ফেব্রুয়ারী। গতকাল নমিনেশন ফরম জমাদানের শেষ সময়ে ১৪টি পদে ২০টি ফরম জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে তিনটি তারা হলেন মোঃ শহিদুল ইসলাম, মল্লিক মোকসেদুর রহমান খোকন ও মোঃ মনিরুল ইসলাম মোড়ল। সাধারণ সম্পাদক পদে দুইটি তারা হলেন মোঃ হাবিবুর রহমান তারেক ও কিশোর কুমার দে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুইটি তারা হলেন কে এম আসাদুজ্জামান ও শেখ রাজিব। সহ সাধারণ সম্পাদক পদে দুইটি তারা হলেন মোঃ মনিরুল ইসলাম ও এস এম শামীম। দপ্তর সম্পাদক পদে দুইটি তারা হলেন শেখ আশরাফ হোসেন ও শেখ রুবেল। বাকি ৯টি পদে একটি করে ফরম জমা পড়েছে তারা হলেন সিনিয়র সহ সভাপতি পদে গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি পদে ওয়াহিদ মুরাদ, কোষাধ্যক্ষ পদে ওয়াছিক উল্লাহ হুসোইনী রাজিব, প্রচার সম্পাদক পদে সালাহউদ্দিন মোল্যা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ রানা মোল্যা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তৌহিদুল ইসলাম রূপম, কার্যকরী সদস্য পদে মোঃ জামাল হোসেন, আরিফুল ইসলাম হাসান ও এস এম শামীম। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন দিঘলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম।
.png)
কোন মন্তব্য নেই