Header Ads

ad728
  • Breaking News

    উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে: মঞ্জুর মোরশেদ

    পোরশা ( নওগাঁ)প্রতিনিধি : উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য প্রানপনে চেষ্টাকরছেন। তারই ধারাবাহিকতায় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি’র অক্লান্ত প্রচেষ্ঠায় আমাদের উপজেলায় ফায়ার সার্ভিস, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আধুনিকায়ন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন হয়েছে।

    এছাড়াও অনেক স্থাপনা নির্মাণ হয়েছে যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই ধারা অব্যাহত রাখার জন্য তিনি আবারও নৌকায় ভোট দিতে বললেন এলাকাবাসীকে। গাংগুরিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে জনৈক অসুস্থ্য ব্যক্তিকে দেখতে গিয়ে গ্রামবাসীদের উদ্যেশে এ কথা বলেন নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এসময় তিনি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র জন্য দোয়াও চেয়েছেন। এর আগে গত কয়েকমাস ধরে তিনি উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে গিয়ে স্থানীয় জনগণের বিভিন্ন সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনসহ গ্রামবাসীদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়ালেখা করার জন্য পরামর্শ দেন। এছাড়াও শিক্ষকদের বর্তমান সরকারের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে সহযোগী হিসাবে কাজ করার আহবান জানান।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728