Header Ads

ad728
  • Breaking News

    নন্দীগ্রামে আলু বোঝাই ট্রাক উল্টে নিহত-১

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আলু বোঝাই ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত হয়েছে। ২৫শে জানুয়ারী (বুধবার) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের রুপিহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। এ দুর্ঘটনা বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল অনুমান সাড়ে ৮টার দিকে একটি আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। ওই সময় এক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728