Header Ads

ad728
  • Breaking News

    বগুড়া জেলা শ্রমিক দলের উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা মাহফিল


    মোঃ নজরুল ইসলাম জাকি:  বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বগুড়া জেলা শ্রমিকদল।

    বুধবার (২৫ জানুয়ারী)  বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বগুড়া জেলা শ্রমিক দল   কর্তৃক এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।সভাপতিত্ব করেন বগুড়া জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ।

     বিশেষ অতিথি বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার এবং বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু ও বগুড়া জেলা শ্রমিকদল কমিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও শহীদ জিয়াউর রহমানের রূহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728