Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জ আজমিরীগঞ্জে দুপক্ষের সংঘর্ষ ; আহত ৫০


    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৫০ 


    জানাযায় গতকাল শনিবার শিবপাশা গ্রামের মহসিন ও মাহাতাবুরের মাঝে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গতকাল দুপুরে  পানির পাইব ভাঙ্গাকে কেন্দ্র করে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে মহিলাসহ প্রায় দুপক্ষের  ৫০ জন আহত হয়। 


    এঘটনার সংবাদ পেয়ে আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন মহসিন (৬২) মাহাতাবুর, রোকন মিয়া( ৩৫) জুয়েল ৩৫) মুবাশ্বির ২৮) টিটু মিয়া (২৮) জনি মিয়া (২০) কিরন মিয়া (৩২) সামিউল (৪০)  মুছা মিয়া (৩৫) রেজ্জাক (৪৫) শিমুল বেগম (৩০)  ফাতেমা বেগম (৬০)  অবাদুর (২৮) লতিবুর (১৮)আরও ৩০/৩৫ জন আহত হয়। 


    এদের মাঝে টেটাবৃদ্ধ  তন্ময় হাসান ও মহসিনসহ বেশ কয়েকজনকে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


    অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728