হবিগঞ্জের বাহুবলে ৮ বছরের শিশুকে ৫০বছরের বৃদ্ধার ধর্ষণের অভিযোগ।
হবিগঞ্জের বাহুবলে ৮ বছরের শিশুকে ৫০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বাহুবল উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামে সরকারি আশ্রয় প্রকল্পে। গত শনিবার ২৫শে সেপ্টেম্বর সকাল ৭ টায়। ঘটনাটি ঘটে।
জানাযায় শিশুটির মা, ঐ আশ্রয় প্রকল্পের রমজান মিয়ার স্ত্রী রান্নার কাজে বাহিরে বেস্হ থাকার ফাঁকে, ধর্ষক একই উপজেলার সন্তপুর গ্রামের হাজী মইনুল্লার ছেলে ছালম উল্লা (৫০) কৌশলে ঘরে প্রবেশ করিয়া ৮ বছরের শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে, এসময় শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে আসিলে ধর্ষণ দৌড়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মডেল থানার পুলিশ আশ্রয় প্রকল্পের ঘটনাস্হল পরিদর্শন করেন।
এবিষয়ে বাহুবল থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান জানান, শিশুটিকে উদ্ধার করে বাহুবল থানার হেফাজতে রাখা হয়েছে, এবং ধর্ষণ ছালমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।।

কোন মন্তব্য নেই