হবিগঞ্জের লাখাইয়ে পুকুরে ডুবে আপন দুবোনের মৃত্যু।
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামে পুকুরে ডুবে আপন দুবোনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত ২৬ শে সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় ঐ এলাকায় উজ্জল মিয়ার দুই মেয়ে মাহি আক্তার (৭) ও তিশা আক্তার (৬) খেলা করছিল, কিন্তু হটাৎ করে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়, পরে পরিবারের লোকজন অনেক খোজাখুজির পর শিশু দু বোনকে পুকুরে দেখতে পায়।
পরে তাদেরকে উদ্ধার করে লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
অপু আহমেদ রওশন: সংবাদদাতা //

কোন মন্তব্য নেই