Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জে সম্পত্তি নিয়ে আপন ভাইদের সংঘর্ষে একভাই নিহত



    হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে পারিবারিক বিরোধের জেরে আপন ভাইদের সংঘর্ষে এক ভাই নিহত। 
    জানা যায় তাদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তারই জের ধরে গত মঙ্গলবার রাতে, পৈল গ্রামের সিরাজ মিয়ার পুত্র সনজব আলী ও তৈয়ব আলীগংদের  মাঝে সংঘর্ষ হয়।

    এসময় সনজব আলী (৪৫) আহত হয়, পরে স্হানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হলে । 

    প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই সনজব আলীর পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান, কিন্তু বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসিলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। 

    পরে সংবাদ পেয়ে একদল পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। 

    এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক  আলী  জানান, তাদের সম্পত্তি  নিয়ে তাদের মাঝে সংঘর্ষে হয়, তারই কারনেই  সনজব আলী ভাই নিহত হন। এ ঘটনা নিহতের ভাই তৈয়ব আলীকে আটক করেছে পুলিশ। 

    উল্লেখ্য, নিহত সনবজ আলী, একজন আনসার সদস্য ছিলেন।



    অপু আহমেদ রওশন,হবিগঞ্জ প্রতিনিধিঃ //

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728