Header Ads

ad728
  • Breaking News

    ‘টারজান’ চরিত্রে হিরো আলম (ভিডিও)

    সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ হিরো আলম। আলোচনা, সমালোচনা ও বিতর্কের শেষ নেই তাকে নিয়ে। তবে এসবের মধ্যেই চলছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এবার তিনি অভিনয় করেছে বিখ্যাত ‘টারজান’ চরিত্রে। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে এই রূপে আসছেন তিনি।

    এর আগে ‘মারছক্কা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন হিরো আলম। সামনে আরেকটি চলচ্চিত্রে কাজ করার কথাও শোনা যাচ্ছে। তবে এবার ইউটিউবের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন তিনি। এর নাম ‘টারজান দ্য হিরো আলম’। এর ট্রেলার প্রকাশ হয়েছে সম্প্রতি।

    আর এখানেই দেখা গেল টারজানের অবয়বে। হিরো আলম বলেন, আমাকে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজের প্রস্তাব দেওয়া হয়। এরপর রাজী হয়ে গেলাম। এখানে টারজানের চরিত্রে অভিনয় করেছি। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম আরও চরিত্রে কাজ করতে চাই। এখানে হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন রুবিনা, অমি রুবেলসহ অনেকে। এটি পরিচালনা করেছেন ইয়াসিন বিন আরিয়ান।

    নিজের ফেসবুক পেজেও ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছেন আলম। হিরো আলমের আসল নাম হলো আশরাফুল আলম। নিজেই নিজের নাম রেখেছেন তিনি হিরো আলম। তিনি এখন পর্যন্ত ৬০০টি গানের ভিডিও বানিয়েছেন। সব গানের মডেল হয়েছেন তিনি নিজেই। ইউটিউব ও বগুড়ার স্থানীয় ডিশ চ্যানেলে হিরো আলম সেই গানগুলো প্রচার করেছেন নিজেই। গত বছর ইউটিউব ও ফেসবুকে হিরো আলমের সেই মিউজিক ভিডিওগুলো ব্যাপক সাড়া জাগায়। এরপরই তিনি সবার কাছে পরিচিতি পান।


    দেখুন সেই সিনেমার ট্রেলার

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728