Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৩৫বস্তা সরকারী ত্রানের চাউলসহ আটক ০১


    গত  ২৯ সেপ্টেম্বর বুধবার  র‌্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর আভিযানে লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে  অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর উপজেলার  ৩নং তেগুরিয়া ইউনিয়নের হবিগঞ্জ পইল রোড মাছুলিয়া ব্রীজে সংলগ্ন থেকে, ৩৫ বস্তা সরকারী ত্রানের চাউল সহ আব্দুর রহমান (৩৫)কে আটক করা হয়। 

    আটককৃত আব্দুর রহমানের বাড়ি  শহরের পার্শ্ববর্তী এলাকা গবিন্দপুর গ্রামের - মৃত ইউনুছ মিয়া মিয়ার পুত্র, পরে জব্দকৃত চাউলসহ আটক আব্দুল রহমানকে, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ  লক্ষে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(বি) এর ১(বি) ধারা মূলে মামলা দায়ের করে  হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


    অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728