Header Ads

ad728
  • Breaking News

    সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণে নির্মিত "মুক্তির রণকাব‍্য" নামে ম‍্যুরাল উন্মোচন


    সিরাজগঞ্জ পুলিশ লাইনস্-এ নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধুর ২১০ বর্গফুটের ম‍্যুরাল "মুক্তির রণকাব‍্য" এ বং পুনঃনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল সিরাজুল ইসলাম গেইট এর শুভ উদ্ধোধন করলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি।

    আজ ২৯ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ তারিখে সিরাজগঞ্জ পুলিশ লাইনস্-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে নির্মিত "মুক্তির রণকাব‍্য" নামে ম‍্যুরাল এবং পুনঃনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল সিরাজুল ইসলাম গেইট এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলশের রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। 

    এ সময় বিশেষ মোনাজাত শেষে নব-নির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন করা হয়। সেইসাথে ড্রিলশেডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কর্মময় জীবনের উপরে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং জন্মশতবার্ষিকীতে জেলা পুলিশের কার্যক্রমের উপর স্থিরচিত্র প্রদর্শন করা হয়। 

    এ সময় পুলিশ সুপার বলেন বেসরকারী অর্থায়নে ২১০ স্কয়ার ফুটের এ ম্যুরাল নির্মাণ করা হয়। 

    উদ্বোধনী অনুষ্ঠান শেষে ড্রিলশেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম এর সভাপতিত্বে জেলা পুলিশের সর্বস্তরের সদস‍্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি।

     এ সময় জনাব মোহাম্মদ শরীফুল হক, সিরাজগঞ্জের কমান্ড্যান্ট (পুলিশ সুপার), আইটিসি, জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, ১২টি থানার অফিসার ইনচার্জসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


    নিজস্ব প্রতিবেদকঃ //

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728