সিরাজগঞ্জ জেলার বিশেষ কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি
২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ, বুধবার সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইনস্-এ সিরাজগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যের সাথে ‘বিশেষ কল্যাণ সভা’ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের পুলিশ সুপার এর সভাপতিত্বে শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের বাংলাদেশ পুলিশের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
এসময় সভার প্রধান অতিথি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের সময় প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। তিনি শৃঙ্খলার ক্ষেত্রে কঠোর ও পুলিশের কল্যাণের ক্ষেত্রে উদার মনোভাব দেখানোর বিষয়ে সকল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। সভা শেষে সম্মানিত ডিআইজি মহোদয়কে সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
উল্লেখ্য যে, বিশেষ কল্যাণ সভার পূর্বে সম্মানিত ডিআইজি মহোদয় সিরাজগঞ্জ পুলিশ লাইনস্-এর নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধুর ২১০ বর্গ ফুটের ম্যুরাল "মুক্তির রণকাব্য" এবং পুনঃ নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল সিরাজুল ইসলাম গেইট এর শুভ উদ্বোধন করেন।
নিজস্ব প্রতিবেদকঃ

কোন মন্তব্য নেই