Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত


    গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের সভাকক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে  সভাপতিত্ব করেন হবিগঞ্জ  জেলা প্রশাসক জনাবা ইশরাত জাহান। 

    এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার  এস এম মুরাদ আলি, এছাড়াও উপস্থিত ছিলেন , বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব বিজেন ব্যানার্জী ,হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী,পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

    উক্তসভায় হবিগঞ্জ জেলায়  আসন্ন দুর্গাপূজা চলাকালীন সময়ে  যেনো কোনো আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নিরাপত্তা ও সর্তকতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হয়।


    অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728