হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে লক্ষ টাকা অর্থদন্ড
গত বৃহস্পতিবার (৩০শে সেপ্টেম্বর) হবিগঞ্জ জেলা প্রশাসক, ইসরাত জাহানের নির্দেশনায়, চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের মির্জাপুর নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে, ভ্রাম্যমাণ আদালত একটি অভিযান পরিচালনা করে মোঃ ছালেক মিয়া, পিতা- জালাল মিয়া নামে এক ব্যক্তিকে ১,০০,০০০/- (একলক্ষ) টাকা অর্থদন্ড করা হয় এবং উক্ত স্থান থেকে আনুমানিক ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করে জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জনাব সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট।
অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।।


কোন মন্তব্য নেই