Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জে বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩


    হবিগঞ্জের মাধবপুরে বাস ও রোগীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছেন রসুলপুর গ্রামের কদ্দুছ মিয়ার মেয়ে লুপা আক্তার (৬) ও তার ভাই মোশাররফ (৩)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। 

    খবর পেয়ে পুলিশ ঘাতক বাস, এর চালক মৌলভীবাজারের চানপুর গ্রামের হাফিজ উদ্দিন (৪০) ও হেলপার বি. বাড়িয়া জেলার সরাইল এলাকার লিটন মিয়াকে (৩৫) আটক করেছে। সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার আন্দিউড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি সিএনজি অটোরিকশা উপজেলার জগদীশপুর তেমুহনা থেকে রোগী নিয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। অটোরিকশাটি ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া নামক স্থানে পৌছলে বিপরীতদিক থেকে আসা একটি বাসের সাথে সংঘর্ষ হয়। 

    এতে ঘটনাস্থলেই লুপা আক্তার ও অপর একজন মারা যান। দুর্ঘটনায় আহত হন ৬ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যায় লুপার ভাই মোশাররফ।


    অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি //

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728