Header Ads

ad728
  • Breaking News

    প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাল মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।।



    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, মোঃ মাহবুবুর রহমান (বিপ্লব) ও সাধারণ সম্পাদক, মোঃ জুয়েল হোসেন।

    মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজ সোমবার মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার অফিসিয়াল ফেজবুক গ্রুপের মাধ্যমে এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। 

    মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন গণমাধ্যমকে শুভেচ্ছা বার্তার বিষয়টি অবহিত করেন।

    শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আরো বলেন, ২৮ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে তিনি জন্মলাভ করেন। মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, সিরাজগঞ্জ জেলা শাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তাকে আন্তরিক ও অকুণ্ঠ শুভেচ্ছা জানাই।

    মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মাহবুবুর রহমান বিপ্লব জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ওয়াশিংটন রয়েছেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেখানেই থাকবেন। তাই এবারের জন্মদিন তিনি সেখানেই কাটাবেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের এযাবৎকালে সবচেয়ে বেশিদিন ধরে দলীয় সভানেত্রী। একই সঙ্গে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী। অত্যন্ত সাফল্যের সঙ্গে তিনি দেশ ও সরকার পরিচালনা করছেন। তাঁর, তাঁর দল ও সরকারের সঙ্গে এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, ক্ষমতাসীন দল ও সরকারের গুরুত্বপূর্ণ ও সহযোগিতামূলক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

    মুক্তবাংলা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হোসেন জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে। ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। এরপর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ২০০৯ সালের জানুয়ারিতে। সেই থেকে এখন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

    শুধু প্রধানমন্ত্রীই নন, তিনি অতীতে বিরোধী দলীয় নেত্রীর দায়িত্বও পালন করেন। জাতীয় নেত্রী হিসেবে এ দীর্ঘ সময়কালে তিনি নিজেকে গড়ে তুলেছেন ও প্রতিষ্ঠিত করেছেন। দেশকে নেতৃত্ব দেয়ার ও পরিচালনা করার ক্ষেত্রে যে বিরল ও অভূতপূর্ব কৃতিত্ব তিনি দেখিয়েছেন, দেশে তার কোনো দ্বিতীয় নজির নেই।

    বহির্বিশ্বের অনেক দেশেও এমন নেতৃগুণসম্পন্ন, বিচক্ষণ ও দূরদর্শী নেতা দেখতে পাওয়া যায় না। বিশ্বের গুরুত্বপূর্ণ দেশসমূহের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর সম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি বিশ্বনেতা হিসেবেও তাঁর অনিবার্য স্বীকৃতি মিলেছে। এটা বাংলাদেশের জন্য, সন্দেহ নেই, অত্যন্ত গৌরবজনক ও মর্যাদাকর বলে তিনি জানান।


    নিজস্ব প্রতিবেদকঃ //

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728