Header Ads

ad728
  • Breaking News

    ২০২২ সালে চালু হচ্ছে স্কুল অব ফিউচার : আইসিটি প্রতিমন্ত্রী


    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রোবট এখন কোনও বিলাসী বিষয় নয়, রোবট আমাদের নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। আমাদের আগামী দিনের লক্ষ্য হচ্ছে ডিজিটাল ইকোনমি ও নলেজ বেইজড সোসাইটি গড়ে তোলার মাধ্যমে একটি স্মার্ট নেশন বিনির্মাণ করা।

    বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

    তিনি জানান, রোবটিকস সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিতে দেশে ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হচ্ছে। যা ২০২২ সাল থেকে চালু করা হবে।

    পলক বলেন, মানুষের জীবনের ঝুঁকি থাকে এমন কাজগুলোতে রোবটের আরও বেশি ব্যবহার করার জন্য অর্থায়নসহ তরুণ শিক্ষার্থী এবং গবেষকদের উৎসাহিত করতে হবে। আগামী বছর দেশে একটি রোবটিকস ফেস্টিভাল করা হবে।

    অনলাইন অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।


    নিউজ ডেস্কঃ //

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728