Header Ads

ad728
  • Breaking News

    হবিগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত।।


    গত মঙ্গলবার  হবিগঞ্জ জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক  ওরিয়েন্টেশন কর্মশালা  অনুষ্ঠিত হয়।

    যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে সকাল ১০ঘটিকায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব  ইশরাত জাহান। 

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন, হবিগঞ্জ। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বর্ণালী পালে, এছাড়াও  উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্য, মসজিদের ঈমাম, ধর্মীয় পুরোহিত প্রমূখ ৷ 

    কর্মশালার শুরুতে জেলা তথ্য অফিসার জনাব পবন চৌধুরী একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে একটি সেশন পরিচালনা করেন। উক্ত কর্মশালায় শিশু ও নারী উন্নয়নে সকল বিষয়ের উপর অতিথিবৃন্দ আলোকপাত করেন।


    অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি ।। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728