র্যাবের অভিযানে বাহুবল থেকে বিভাগীয় ডাকাত দলের এক শীর্ষ ডাকাত গ্রেফতার।
২১ সেপ্টেম্বর, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর আভিযানে লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে ফোর্সসহ হবিগঞ্জ জেলার বাহুবলের দক্ষিণ ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত, ছাতক থানার মামলা নং- ১৩, তারিখঃ- ১১/০৪/২০১৪, ধারা; ৩৯৫/৩৯৭/৪১২ দঃ বিঃ এবং জি আর নং- ৭২/১৪, দায়রা- ৭৪৬/২০১৫ ধারা মূলে ধৃত আসামী ১। সাহাব উদ্দিন (৩০), পিতা- ইদ্রিস মিয়া, সাং- দক্ষিণ ভবানীপুর, থানা- বাহুবল, নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী’কে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপু আহমেদ রওশন ,হবিগঞ্জ প্রতিনিধি।।

কোন মন্তব্য নেই