ঠাকুরগাঁওয়ের বিসিক মোড়ে কোচের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত
ঠাকুরগাঁওয়ের বিসিক মোড়ে কোচের ধাক্কায় সিয়াম ( ১১ ) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে । সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে ।
সিয়াম গোবিন্দ নগর উত্তর পাড়া গ্রমের ফ্লেক্সি লোড ব্যবসায়ী ফিরোজ হোসেনের ছেলে । সিয়াম ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ।
ঠাকুরগাঁও সদর থানার এএসআই মোতালেব বিষয়টি নিশ্চিত করে বলেন , সিয়াম রাস্তা পাড় হচ্ছিল এমন সময় দ্রুতগামী হানিফ এন্টার প্রাইজ এর একটি কোচ তাকে চাপা দিয়ে চলে যায় । ঘটনার পর আমি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি । এর পড়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।
এ ঘটনায় পুলিশ হানিফ কোচটিকে জব্দ করেছে ।
মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
কোন মন্তব্য নেই