Header Ads

ad728
  • Breaking News

    সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পীরগঞ্জে আওয়ামীলীগের মানববন্ধন

    সাম্প্রদায়িক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। 

    মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের পূর্বচৌরাস্তায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,ঠাকুরগাও-৩ আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি কৃষ্ণ মোহন রায়, শামিমুজ্জামানা জুয়েল, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিভুতি কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মোল্লা, উপজেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুন নেছা আইভি, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল জলিল, ভারপ্রাপ্ত সাধারণ

    সম্পাদক সুমন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদিন, পৌর ছাত্রলীগের সভাপতি কবির ইসলাম প্রমুখ। মানববন্ধনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা সন্তানরা অংশ নেয়। 


    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728