হবিগঞ্জ মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাক চালক নিহত হয়েছেন।
২৬ অক্টোবর মঙ্গলবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যায়। নিহত একজন হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আউয়াল মিয়া(৩০) ও অন্যজনের নাম রফিকুল ইসলাম(২৬) জানলেও বাড়ির পরিচয় পাওয়া যায়নি।
সকালে ঘন কুয়াশার কারনেই এই দুর্ঘটনা হয়েছে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম নিশ্চিত করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অপু আহমেদ রওশন (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
কোন মন্তব্য নেই