Header Ads

ad728
  • Breaking News

    অন্তঃসত্ত্বা গৃহবুধুকে ধর্ষনে ব্যর্থ হয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে লম্পট।


    হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে লম্পট। 

    জানাযায় গতকাল শনিবার বিকাল ৪ঘটিকায় ফুটারচর গ্রামের সজ্জাদুর রহমানের  দুমাসের অন্তঃসত্বা স্ত্রী সাবানা বেগমকে একই এলাকার আলজাফ মিয়ার পুত্র লম্পট আলাল  মিয়া (২৫) ফাঁকা ঘরে ডুকে পিছন দিক দিয়ে ঝাপটে ধরে পড়নের জামাকাপড় ছিড়ে, ধর্ষণের চেষ্টা করে এসময় বাঁধা দিলে ধর্ষক ব্যর্থ হয়ে গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়।

    পরে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে  স্হানীদের সহযোগিতায় উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসিলে, অতিরিক্ত রক্তক্ষরণ হলে   দ্বায়িত্বপাপ্ত ডাক্তার  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন

    বর্তমানে গৃহবধূ  সাবানা বেগম হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

    জানাযায় লম্পট আলাল ও তার পিতার বিরুদ্ধে এর আগেও একাধিক অপকর্মের মামলাসহ বিভিন্ন  অভিযোগ রয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল


    অপু আহমেদ রওশন, হবিগঞ্জ প্রতিনিধি।। 

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728