পোরশায় অভাবনীয় যমজ শিশুর জন্ম
নওগাঁর পোরশায় পেটে জোড়া লাগা যমজ শিশুর জন্ম হয়েছে। শনিবার সকালে উপজেলার সারাইগাছী বাজারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই যমজ শিশুর জন্ম হয়। পরে দুপুরের দিকে দুই নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জোড়া যমজ কন্যাশিশুর মায়ের নাম ফিরোজা বেগম। তিনি পোরশা উপজেলার গাঙ্গুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। তাঁর অস্ত্রোপচার করা হয় সারাইগাছি ইসলামি ল্যাব অ্যান্ড হাসপাতালে।
পোরশা (নওগাঁ ) প্রতিনিধি :

কোন মন্তব্য নেই