Header Ads

ad728
  • Breaking News

    পীরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


    সেবাই পুলিশের ধর্ম। পুলিশের কাজ কী এক কথায় বুঝাতে গেলে তাই বলা হয়। কিন্তু আইন ও বিধিমালা দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত পুলিশের কাজ মূলত অপরাধ প্রতিরোধ ও প্রতিকার এবং আইনশৃঙ্খলা রক্ষা করা। বস্তুত আইনের আওতায় প্রদত্ত দায়িত্ব যথাযথভাবে পালন করলে তা জনগণের সেবা করাই হয়। অর্থাৎ পুলিশের কাজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জনসম্পৃক্ততা।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার সকালে ১১টায় পীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে শেষ হয়। 

    পরে আলোচনা সভায় পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুর রহমান, সাবেক সাংসদ ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র ইকরামুল হক প্রমূখ। 


    মোঃ লাতিফুর রহমান লিমন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728