পোরশায় বে-সরকারি সংস্থা ডাসকোর আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় বে-সরকারি সংস্থা ডাসকোর আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ে ওই কর্মশালায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম ও মমতাজ বেগম। অন্যান্যের মধ্যে ডাসকোর এইচএলপি ফোকাল পার্সন ইসরাত জাহান সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
পোরশা নওগাঁ প্রতিনিধি:
কোন মন্তব্য নেই